রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ১০:৫৪ এএম

দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দেশের বাজারে আবারও মূল্যবান ধাতু স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, আজ থেকে দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ তেইশ হাজার ৭৪ টাকায়। 

এর সাথে বিক্রিয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের পৃথকভাবে কোনো অতিরিক্ত ভ্যাট পরিশোধ করতে হবে না।স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের পক্ষ থেকে সোমবার নতুন এই দর ঘোষণা করা হয়। 

নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ তেরা হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ বিরাশি হাজার নয়শ পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ উনপঞ্চাশ হাজার চারশ চুয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৪ জুলাই প্রতি ভরিতে তিন হাজার তিনশ চব্বিশ টাকা কমানো হলেও, মাত্র কয়েক দিনের ব্যবধানে তা আবার বৃদ্ধি পেল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও সমপরিমাণ পরিবর্তন এনেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট হলমার্ক করা রুপা চার হাজার ছয়শ ছেষট্টি টাকা, ২১ ক্যারেট চার হাজার পাঁচশ ঊনচল্লিশ টাকা, ১৮ ক্যারেট তিন হাজার নয়শ সাত টাকা এবং সনাতন পদ্ধতির রুপা দুই হাজার নয়শ চুয়াত্তর টাকায় বিক্রি হবে। পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত সারা দেশের সকল বাজারে এই নতুন মূল্য তালিকা কঠোরভাবে কার্যকর থাকবে।অলংকারের শৈল্পিক কারুকাজ ভেদে বিক্রেতারা আলাদাভাবে মজুরি যোগ করতে পারবেন।