সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ১০:১৭ এএম

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

দেশের বাজারে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমানোর পর আজ শুক্রবার (৩১ অক্টোবর) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯৬ টাকা।

আজকের স্বর্ণের বাজারদর:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯৬ টাকা।

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়।

এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ২৪৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, ক্রেতাদের স্বর্ণালংকার কেনার সময় বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে।