সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষকে জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ২১, ২০২৫, ১২:০৩ এএম

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষকে জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে দিনাজপুর স্টেশন ক্লাবে এই সংবর্ধনা দেওয়া হয়।

দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাকের কর্মজীবনের নানা দিক তুলে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—

বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান।

জেলা রোভার সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ এ কে এম আল আব্দুল্লাহ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

জেলা ক্রীড়া কর্মকর্তা।

জেলা স্কাউট সম্পাদক আকরাম হোসেন।

জেলা প্রশাসনের এমন সুন্দর ও আন্তরিক আয়োজনের জন্য উপস্থিত সকলে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।