বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবিতে ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৪৪ পিএম

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবিতে ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি এবং উস্কানিমূলক স্লোগানের প্রতিবাদে ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শাখা ছাত্রশিবির। আজ বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে শিবিরের নেতাকর্মীরা ‘এই মুহূর্তে দরকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘চাঁদাবাজদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘লাল সন্ত্রাসের দালালেরা হুঁশিয়ার সাবধান।

এবং ‘আদুভাইরা অবরোধ করে প্রশাসন কি করে?’ সহ বিভিন্ন স্লোগান দেন।অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন।

ছাত্রদল-বিএনপির বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে এসে হামলা চালাবে আর প্রশাসন এসি রুমে বসে তা মনিটরিং করবেএমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে বহিরাগতরা শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। শিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ অভিযোগ করেন, গত সোমবার সন্ধ্যার পর হাটহাজারী থেকে বিএনপি-ছাত্রদলের দুইশ থেকে তিনশো জনের একটি বহর বিশ্ববিদ্যালয়ের মূল গেট অবরোধ করে ‘ধর ধর শিবির ধর, জবাই কর’ স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বহিরাগতদের এমন তান্ডব নজিরবিহীন বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে ছাত্রদল, বাম সংগঠন ও শিবির নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষিতেই ওইদিন জিরো পয়েন্টে অবস্থান নেয় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল ইসলামকে সরাসরি উস্কানিমূলক স্লোগান দিতে দেখা যায়, যা নিয়ে বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।