রকিবুল হাসান মুন্না
জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রংপুর অঞ্চলের তিনটি কেন্দ্রে দুই শিফটে এই পরীক্ষা সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম শিফটে বেরোবি কেন্দ্রসহ মোট তিনটি কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৬.১৬ শতাংশ। দ্বিতীয় শিফটে এই হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৩০ শতাংশে।
রংপুর অঞ্চলের কেন্দ্রগুলোর মধ্যে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ।
ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত শৃঙ্খলার সাথে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও ছিল বেশ সন্তোষজনক।” পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরিদর্শনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুর রহিম মিয়া, বেরোবি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ এবং প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।