বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

হাবিপ্রবিতে ব্যাডমিন্টন লীগ ২০২৬‍‍`এর উদ্ভোদন

রাহাত হোসেন

জানুয়ারি ২২, ২০২৬, ০৭:২১ পিএম

হাবিপ্রবিতে ব্যাডমিন্টন লীগ ২০২৬‍‍`এর উদ্ভোদন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘এইচএসটিইউ ব্যাডমিন্টন লিগ-২০২৬’। হাবিপ্রবি ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন শরীরচর্চা বিভাগের পরিচালক ও হাবিপ্রবি ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মো. মাহবুব-উল হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক ও ক্লাবের কোষাধ্যক্ষ মো. রাসেল ইসলাম।

 এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. নাসিব খান, রেজিস্ট্রার মো. আল হাসনাইন এবং প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে মো. মাহবুব-উল হাসান বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা গড়ে তোলে। এই ধরনের লিগ ক্যাম্পাসে ক্রীড়া সংস্কৃতি আরও শক্তিশালী করবে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে মাদকদ্রব্য ও দুশ্চিন্তা থেকে শিক্ষার্থীরা নিজেদের দূরে রাখতে পারবে।”শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক মো. রাসেল ইসলাম বলেন, “সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও অংশগ্রহণমূলক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুনতাসির রহমান সাকিব বলেন, ২৫ ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের লিগ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।প্রতিযোগিতায় অংশ নেওয়া ফিশারিজ অনুষদের ২৫ ব্যাচের শিক্ষার্থী সাজিদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এমন একটি প্রতিযোগিতামূলক লিগে অংশ নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এটি আমাদের জন্য নতুন বন্ধু তৈরি ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ করে দিয়েছে।”আয়োজকরা জানান, এই লিগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, দলগত সহযোগিতা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।