নভেম্বর ১৫, ২০২৬, ১০:৪৯ পিএম
সারা দেশের স্কুল ও কলেজের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই নির্দেশনা অনুযায়ী, বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করতে হবে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আবেদনটি এর সাথে সংযুক্ত করা হয়েছে।
ওই পত্রের মর্মানুযায়ী দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে সারা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন