ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:১৬ এএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মেহেরিন চৌধুরী লাবণ্যকে বাঁচাতে দুই দিনব্যাপী একটি মানবিক ফান্ডরাইজার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘তর্কযুদ্ধে প্রাণের স্পন্দন’—এই লক্ষ্য সামনে রেখে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) থেকে অনলাইন মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেরিন চৌধুরী লাবণ্য বর্তমানে ‘টি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া’ নামক মারাত্মক রক্তজনিত ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তাঁর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন।
লাবণ্যর পাশে দাঁড়াতে হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি (HDU) এই উন্মুক্ত অনলাইন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।আয়োজকরা জানান, এই মহতী উদ্যোগে সাড়া দিয়ে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৪টি শক্তিশালী বিতর্ক দল অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত সকল রেজিস্ট্রেশন ফি এবং সংগৃহীত অর্থ সরাসরি লাবণ্যর চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
লাবণ্যর চিকিৎসার জন্য যেভাবে সাহায্য পাঠানো যাবে:
বিকাশ (bKash): ০১৭০১-৯৮৭৪২৪ (রওশন আরা বেগম), ০১৫২১-৭৬৫৬৪৫ (মেহরিন চৌধুরী)
নগদ (Nagad): ০১৭০১-৯৮৭৪২৪
রকেট (Rocket): ০১৭০১-৯৮৭৪২৪৪
ব্যাংক ট্রান্সফার: অ্যাকাউন্ট নাম: মো. মেহরাব হাসান চৌধুরী। অ্যাকাউন্ট নম্বর: ০১৩০৩১১০০০২৩৫৯৬। ব্যাংক: এনআরবিসি ব্যাংক, রংপুর শাখা।
ই-ট্রান্সফার (Email): [email protected]
হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সদস্যরা বলেন, "আমরা কেবল বিতর্কের জয়-পরাজয় নয়, বরং একজন সহপাঠীর জীবন জয়ের লড়াইয়ে শামিল হয়েছি। বিত্তবান ও মানবিক মানুষদের ক্ষুদ্র ক্ষুদ্র দান লাবণ্যকে আবারও ক্যাম্পাসে ফিরিয়ে আনতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন