মে ২০, ২০২৬, ১২:৪৮ পিএম
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পুরোপুরি বন্ধ থাকবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই ছুটির তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।তবে ক্লাস বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম পুরো এক মাস বন্ধ থাকছে না।
জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে ছুটির বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, শুধু ঈদুল আজহা উপলক্ষে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।
এরপর আগামী ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যালয় তাদের নিয়মিত সময়সূচি অনুযায়ী যথারীতি চালু হবে।দীর্ঘ এই ছুটি শেষে আগামী ২২ জুন থেকে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস পুনরায় শুরু হবে। তার আগ পর্যন্ত ক্যাম্পাসের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন