রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১০:০৭ এএম

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

রোববার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হচ্ছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরছে। এই ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

আগামী রোববার সকাল থেকে নিয়মিত ক্লাস চলবে।শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুযায়ী গত ২৪ মে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। এর মধ্যে ২১ মে ক্লাসের পর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি ছিল। নির্ধারিত ছুটি শেষ হয় ৪ জুন। পরবর্তীতে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোববার খুলছে।

তবে মাদ্রাসা শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি উপভোগ করছে।আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তীতে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে ক্লাস শুরু হবে। এতে মাদ্রাসা শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি পাচ্ছে।