জুলাই ৩১, ২০২৬, ১২:০০ এএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান তেভাগা আন্দোলনের জনক প্রয়াত হাজী মোহাম্মদ দানেশ এবং সাবেক মন্ত্রী মরহুমা খুরশীদ জাহান হক এমপির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ শহীদ বড়মাঠ ও শেখপুরা কবরস্থানে উপস্থিত হয়ে তাঁদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মরহুম হাজী মোহাম্মদ দানেশ ও মরহুমা খুরশীদ জাহান হক ছাড়াও তাঁর পিতা মরহুম ইস্কান্দার মজিদার, মাতা রত্নগর্ভা তৈয়বা মজিদার এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াংসহ পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের আত্মার শান্তি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে প্রো-ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এই কর্মসূচি ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, হাবিপ্রবি ডাবইবির সভাপতি প্রফেসর ড. মো. আবুহাসান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ট্রেজারার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মোশারেফ হোসেন ভূঁঞা এবং প্রচার সম্পাদক প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজসহ শিক্ষক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অফিসার্স ফোরামের আহবায়ক মো. মাহবুব উল হাসান, সদস্য-সচিব মোহাম্মদ রেজাউল ইসলাম সরকার, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের আহবায়ক এ.কে.এম. ইমতিয়াজ ফারুক, সদস্য-সচিব মো. আসাদুজ্জামান চৌধুরী, কর্মচারী পরিষদের সভাপতি মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান লেবু এবং হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবীর অর্ণব ও সাধারণ সম্পাদক মো. মাসুদার রানাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা প্রো-ভাইস-চ্যান্সেলরের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন