সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৫:১১ পিএম
দীর্ঘ ৫৩ ঘণ্টা ভোট গণনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা অবশেষে শুরু হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই ফলাফল ঘোষণার কথা থাকলেও কিছুটা বিলম্বে তা শুরু হয়। এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের ভোটগ্রহণ চলে।
ভোট গণনায় এই দীর্ঘসূত্রতার পেছনে ছিল বেশ কিছু জটিলতা, যার মধ্যে ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের ভোট বর্জন, তিনজন শিক্ষকের নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং একজন পোলিং অফিসারের মৃত্যুর মতো ঘটনা উল্লেখযোগ্য। অবশেষে আজ বিকেল ৪টার দিকে ভোট গণনা শেষ হয়েছে বলে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ জানিয়েছেন, শুধুমাত্র প্রার্থী এবং সাংবাদিকরা সিনেট কক্ষে ফলাফল ঘোষণার সময় উপস্থিত থাকতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন