সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৫:৩০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ২৫টি পদের মধ্যে ২১টিতেই শিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোটের' প্রার্থীরা জয়ী হয়েছেন।
দীর্ঘ প্রতীক্ষার পর এই ফলাফল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর ভোট গণনা শেষ হয়। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের দীর্ঘ লাইনের কারণে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
শিবির সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন:
-
ভিপি: আরিফুল্লাহ আদিব
-
জিএস: মাজহারুল ইসলাম
-
যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস): ফেরদৌস আল হাসান
-
নারী এজিএস: আয়েশা সিদ্দিকা মেঘলা
এই প্যানেলে ছয়জন নারী শিক্ষার্থীসহ জাবিতে অধ্যয়নরত এক দম্পতি এবং জুলাই আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থীও স্থান পেয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন