সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:৩৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট' ভূমিধস বিজয় লাভ করেছে। নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২১টিতেই এই প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। তবে, সবচেয়ে আলোচিত পদ সহ-সভাপতি (ভিপি)-তে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু বিজয়ী হয়েছেন। শনিবার বিকেলে জাকসু নির্বাচন কমিশন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
বিজয়ী প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা:
-
ভিপি: আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র)
-
সাধারণ সম্পাদক (জিএস): মো. মাজহারুল ইসলাম (ছাত্রশিবির)
-
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ফেরদৌস আল হাসান (ছাত্রশিবির)
-
এজিএস (ছাত্রী): আয়েশা সিদ্দিকা মেঘলা (ছাত্রশিবির)
-
শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (ছাত্রশিবির)
-
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শাফায়েত মীর (ছাত্রশিবির)
-
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (ছাত্রশিবির)
-
সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)
-
সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন (ছাত্রশিবির)
-
নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম (ছাত্রশিবির)
-
ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
-
সহ-ক্রীড়া (নারী): ফারহানা আক্তার লুবনা (ছাত্রশিবির)
-
সহ-ক্রীড়া (পুরুষ): মো. মাহাদী হাসান (ছাত্রশিবির)
-
তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন (ছাত্রশিবির)
-
সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)
-
সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী): নিগার সুলতানা (ছাত্রশিবির)
-
সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান (ছাত্রশিবির)
-
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক: হুসনী মোবারক (ছাত্রশিবির)
-
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান (ছাত্রশিবির)
-
কার্যকরী সদস্য: মো. তরিকুল ইসলাম, আবু তালহা, মো. আলী চিশতী, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, নুসরাত জাহান ইমা (সবাই ছাত্রশিবির)
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪২ ঘণ্টা ধরে ভোট গণনা করা হয়। এবারের নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করেছিল।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন