বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিভাজনের রাজনীতি নিয়ে কী বললেন ছাত্রশিবির সেক্রেটারি?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০৬:২৯ পিএম

বিভাজনের রাজনীতি নিয়ে কী বললেন ছাত্রশিবির সেক্রেটারি?

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন, “শুধু চেতনার কথা বলে, বিভাজনের রাজনীতি করে দেশকে ভালোবাসা যায় না।” তিনি বলেন, দেশের উন্নতির জন্য শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।রোববার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনে শাখা ছাত্রশিবির আয়োজিত

‘অদম্য মেধাবী সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “দেশের উন্নতির জন্য শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও, ২ শতাংশও ঠিকমতো দেওয়া হয় না। অথচ বিগত সময়ে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা দিয়ে আট বছরের বাজেট করা সম্ভব হতো।”

তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা ছিল শিক্ষা কার্যক্রম বাড়ানো। কিন্তু সরকার শিক্ষকদের সামান্য দাবিই পূরণ করতে পারছে না। একটি দেশকে জনশক্তিতে রূপান্তর করতে পারলেই কেবল উন্নতি সম্ভব, আর তা করতে হলে দুর্নীতি বন্ধ করে দক্ষতাসম্পন্ন মানুষদের মূল্যায়ন করতে হবে।”

অনুষ্ঠানে মোট ৩৫ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে তিন হাজার টাকা নগদ অর্থ এবং উপহারসামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস-এর সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তোহিদ হোসাইন।