রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন কবে? নতুন তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১১:৩০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন কবে? নতুন তারিখ ঘোষণা

ছবি - সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল প্রতীক্ষিত দ্বাদশ সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, সমাবর্তনের তারিখ চূড়ান্ত হলেও এতে প্রধান অতিথি কে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। অতিথিদের তালিকা সম্পর্কিত বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করে বলেন, এই সমাবর্তনের জন্য নতুন করে আর কেউ রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারবেন না। যারা ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তারাই কেবল এই সমাবর্তনে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধিত শিক্ষার্থীদের একটি বড় অংশ কর্মদিবসে  সমাবর্তন আয়োজনের প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। অবশেষে শিক্ষার্থীদের দাবি ও সুবিধার কথা বিবেচনা করে বছরের শেষে এই নতুন তারিখ নির্ধারণ করা হলো।