সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে জমজমাট ‘কাওয়ালি সন্ধ্যা’

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ১০:৪৭ পিএম

জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে জমজমাট ‘কাওয়ালি সন্ধ্যা’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে এক জমজমাট কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা গেছে, অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় অংশ নেন সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া; নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়;

জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান ও হ্যাভেন টিউন। আয়োজনে ছিল হামদ ও নাত, একক গান, কাওয়ালি গান এবং অভিনয়।কাওয়ালি সন্ধ্যা ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে রফিক ভবন, ভাস্কর্য চত্বর ও শহীদ সাজিদ ভবন পর্যন্ত শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মারুফ বলেন, “এটি একটি ভালো আয়োজন।

আশা করব এসব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো ক্যাম্পাসে আয়োজন করবে এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস আমাদের উপহার দিবে।”শাখা ছাত্র শিবিরের সভাপতি ও নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, “আমরা চাচ্ছি ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতি চর্চা বৃদ্ধি পাক। ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ বজায় থাকুক। নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ একটা সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন। প্রতিটি মানুষের জন্য বিনোদন একটি জরুরি বিষয়। তবে এটা অবশ্যই সুস্থ এবং সুন্দর হওয়া চাই।”