রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মনোনয়নপত্র জমার সুযোগ পেলেন হিরো আলম, দিলেন নতুন বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৮:১৪ পিএম

মনোনয়নপত্র জমার সুযোগ পেলেন হিরো আলম, দিলেন নতুন বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে গেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার (১২ জানুয়ারি) উচ্চ আদালত থেকে আপিলে ইতিবাচক রায় পাওয়ায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে তাঁর মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হিরো আলম এই খুশির খবর নিশ্চিত করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।

 এর আগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুনানি শেষে হিরো আলমসহ ৪১ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।নির্বাচনী পরিবেশ নিয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, হঠাৎ নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। 

তবে আমি আশা রাখি এবার নির্বাচন সুষ্ঠু হবে। বিশেষ করে যারা নতুন ভোটার, যারা বহু বছর ভোট দিতে পারেনি, তারা যেন এবার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পায়—সেই প্রত্যাশাই করছি।উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যমতে ১৮ জানুয়ারির মধ্যে মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে। 

২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পাওয়ার পর আগামী ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হবে। হিরো আলমের প্রার্থিতা ফিরে পাওয়ার খবরটি তাঁর ভক্তদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।