মে ১০, ২০২৬, ০৩:৩০ পিএম
মা দিবস উপলক্ষে নিজের ভুল স্বীকার করে মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং নানা সময়ে করা আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেন।শিরিন শিলা জানান, তিনি মাকে অনেক ভালোবাসলেও মুখে তা কখনো প্রকাশ করতে পারেন না।
উল্টো ছোটখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই তার ঝগড়া ও অভিমান হয়। শিলা বলেন, প্রতিদিন তার কাছে মা দিবস। কিন্তু মাকে কখনোই বলা হয় না যে তিনি তাকে কতটা ভালোবাসেন। বরং মায়ের সঙ্গেই তার সবচেয়ে বেশি অভিমান হয়।
সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজের স্বভাবের কথা উল্লেখ করে বলেন, চুন থেকে নুন খসলেই আম্মুর সঙ্গে ঝগড়া হয়। তবে মা কখনোই রাগ করে থাকেন না। শিলা রাগ করে থাকলেও পরের দিন মা নিজেই এসে তার রাগ ভাঙান বলে তিনি জানান।
বাবার অনুপস্থিতিতে মা-ই তার পৃথিবী বলে উল্লেখ করেন শিরিন শিলা। তিনি জানান, তার বাবা মারা গেছেন। এখন মা-ই তার সব। যতদিন বেঁচে আছেন, মাকে তিনি আগলে রাখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন।সরাসরি মায়ের সামনে ক্ষমা চাইতে লজ্জা পাওয়ায় সংবাদমাধ্যমের সাহায্য নিয়েছেন এই অভিনেত্রী। শিলা বলেন, মাঝে মাঝে অন্যায় বা ভুল করি এবং পরে তা উপলব্ধিও করি।
কিন্তু আম্মুর সামনে গিয়ে সরি বলতে পারি না বা লজ্জা লাগে। দরজার সামনে থেকে অনেকবার ফিরে আসি।মায়ের উদ্দেশ্যে বার্তা দিয়ে শিরিন শিলা আরও বলেন, আম্মু নিশ্চয়ই এই ভিডিওটি দেখবে। আম্মু তোমাকে মাঝে মাঝে কষ্ট দিয়ে কথা বলি, আমি সত্যিই অনেক দুঃখিত। প্লিজ আমাকে মাফ করে দিও। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন