মে ১৯, ২০২৬, ১১:১৬ এএম
সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হলেন দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা। বর্তমানে তিনি রাজধানীর বনানীর ইয়োর্ক হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে তিনি নিজেই এই অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
হাসপাতালের বিছানাই এখন তাঁর ঠিকানা।২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করা সনিকা ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন।
ডিজে গানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে শ্রেষ্ঠ বাংলাদেশী মহিলা ডিজে হিসেবে ভূষিত হন। ২০১৪ সালে তাঁর প্রথম মিউজিক ভিডিও ভল্লাগে প্রকাশ পায়।সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও সনিকার উপস্থিতি ছিল।
২০১৫ সালে তিনি অভিনয়ে নাম লেখান এবং লাস্ট সিকোয়েন্স ও থ্রিপল এফ নামে দুটি টেলিভিশন নাটকে কাজ করে বেশ প্রশংসিত হন। সনিকার এই হঠাৎ অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকে তাঁর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন