রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মা হওয়ার খবর জানালেন চিত্রনায়িকা বুবলী

বিনোদন ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৫:১২ পিএম

মা হওয়ার খবর জানালেন চিত্রনায়িকা বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী কন্যা সন্তানের মা হয়েছেন। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনকে সত্যি প্রমাণ করে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন এই চিত্রনায়িকা।ফেসবুকে দেওয়া এক পোস্টে বুবলী এই আনন্দের বার্তা দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।কোরিওগ্রাফার অ্যাডলফ খানের এক পোস্ট থেকেই বিষয়টি আলোচনায় আসে।

তিনি বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে মাতৃত্ব নিয়ে অভিনন্দন জানিয়েছিলেন। সেই পোস্টের সূত্র ধরেই বুবলীর মা হওয়ার খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এর আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

কন্যাসন্তানের জন্মের মাধ্যমে তাদের পরিবারে নতুন সদস্য যুক্ত হলো।ঢালিউডের এই তারকা দম্পতির পরিবারের পক্ষ থেকে নতুন এই সদস্যের জন্য সবার কাছে আশীর্বাদ কামনার অনুরোধ জানানো হয়েছে।