জুন ৫, ২০২৬, ০৫:৫৩ পিএম
বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম লিখিয়েছেন সংগীতশিল্পী টেইলর সুইফট। ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ এখন ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।তিনিই এখন ইতিহাসের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী।
ফোর্বস তাদের ‘আইকনোক্লাস্ট ৫০’ তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের মতো বিলিয়নেয়ারদের পাশাপাশি বিনোদন জগতের অন্য তারকারাও রয়েছেন। তবে তালিকার অন্যদের তুলনায় সুইফটের উত্থান অনেকটাই ভিন্ন পথে হয়েছে। নিজস্ব শিল্পের মাধ্যমেই তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছেছেন।রেকর্ডব্রেকিং ইরাস ট্যুর তার আয়ের প্রধান উৎস।
২০২৩-২৪ সালের এই ট্যুর ইতিহাসের সবচেয়ে সফল কনসার্ট ট্যুর হিসেবে রেকর্ড গড়েছে। এছাড়া টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবামের অভাবনীয় জনপ্রিয়তা সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। নিজের গানের স্বত্ব বা মাস্টার্স পুনর্নির্মাণের সাহসী সিদ্ধান্তটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
রয়্যালটির সিংহভাগ নিজের পকেটে আসার ফলে আয়ের পথ প্রশস্ত হয়েছে।৩৬০ মিলিয়ন ডলার ব্যয় করে পুরনো গানের আসল স্বত্ব কিনে নেওয়ার সিদ্ধান্তটি তাকে লাভবান করেছে। সব মিলিয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে তার মোট সম্পদ দ্বিগুণ হয়ে ২ বিলিয়ন ডলার স্পর্শ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন