বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

দেব-শুভশ্রীর রসায়নে নিরবের ওপর স্ত্রীর ক্ষোভ

বিনোদন ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ১২:২৩ পিএম

দেব-শুভশ্রীর রসায়নে নিরবের ওপর স্ত্রীর ক্ষোভ

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পর্দায় একসঙ্গে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন ঢালিউড চিত্রনায়ক নিরব হোসেনের স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি।

পর্দায় ওই জুটিকে হাত ধরে হাঁটতে দেখলে নিজের স্বামীর ওপর ক্ষোভ তৈরি হয় বলে মন্তব্য করেছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ঋদ্ধি লেখেন, দেব আর শুভশ্রী হাত ধরে হাঁটেন আর তার রাগ ওঠে নিরব হোসেনের ওপর। সেই সঙ্গে তিনি মজার ছলে প্রশ্ন ছুড়ে দেন এটি কেমন ধরনের ঢং। পোস্টটি প্রকাশের পরপরই তা নজর কাড়ে নেটিজেনদের।

স্ত্রীর এমন মন্তব্যের পর চুপ থাকেননি অভিনেতা নিরবও।

পোস্টের মন্তব্যের ঘরে তিনিও কৌতুক করে লেখেন, তার নিজেরও রাগ ওঠে। তারকা দম্পতির এই খুনসুটি সামাজিক মাধ্যমে বেশ হাস্যরস ও কৌতূহলের জন্ম দিয়েছে।

দীর্ঘদিন পর ‍‍`দেশু ৭‍‍` চলচ্চিত্রের মাধ্যমে আবারও জুটি বেঁধে পর্দায় ফিরেছেন দেব ও শুভশ্রী। নতুন এই কাজের ঘোষণা ও প্রচারণা প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মাঝে এই জুটিকে ঘিরে নতুন করে আগ্রহের সৃষ্টি হয়েছে।