রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফেসবুক অ্যাপে হঠাৎ লোগো পরিবর্তন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ১২:৩২ পিএম

ফেসবুক অ্যাপে হঠাৎ লোগো পরিবর্তন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন কয়েকশ কোটি। নিয়মিত আপডেট ও নতুন ফিচারের কারণে এ প্ল্যাটফর্মটি সবসময়ই ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে থাকে। এবার ব্যবহারকারীদের জন্য ফেসবুক নিয়ে এলো নতুন থিম।

ফেসবুকের এই নতুন থিমে ফেসবুক অ্যাপ চালুর সময় হঠাৎ ভেসে ওঠা ভিন্নধর্মী লোগো। ‘উইন্টার স্নো’ থিমের এ নতুন লোগো অ্যাপটি খুললে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে।

ফলে অনেকে ধারণা করছেন—ফেসবুক কি লোগো পরিবর্তন করেছে? ফেসবুকের এই পরিবর্তন ঘিরে অনলাইনে চলছে তুমুল বিতর্ক ও কৌতূহল।

স্মার্টফোনে ফেসবুক অ্যাপ খুলতেই মূল পেজ লোড হওয়ার আগে ‘লঞ্চ স্ক্রিনে’ দেখা যাচ্ছে নতুন এক লোগো। চিরচেনা নীল-সাদা রঙের বদলে তুষারঢাকা হালকা নীল ফেসবুক চিহ্ন ভেসে উঠছে।তবে প্রযুক্তিবিদ ও ডিজাইন বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটা কোনো কারিগরি ত্রুটি নয়। বরং মেটা পরিকল্পিতভাবে একটি ‘ব্র্যান্ড রিফ্রেশ’ পরীক্ষা করছে। যদিও এখন পর্যন্ত মেটা অফিসিয়ালভাবে নতুন লোগো বা থিম সংক্রান্ত কোনো ঘোষণা দেয়নি।

নতুন লোগোর পক্ষে নেটিজেনদের যুক্তি:ভিজ্যুয়াল আধুনিকীকরণ: পুরোনো ‘ফ্ল্যাট নীল’ লোগোর বদলে এখন আরও হালকা, সূক্ষ্ম ও গ্রেডিয়েন্টধর্মী রং ব্যবহার করা হয়েছে, যা ডিজাইনে আধুনিকতা যোগ করছে।পাঠযোগ্যতা ও কনট্রাস্ট: হালকা কিংবা গাঢ়—যে কোনো ব্যাকগ্রাউন্ডেই ‘ফেডেড’ লোগো স্পষ্ট দেখা যায়।

মেটা ইকোসিস্টেমের সামঞ্জস্য: মেটার অন্যান্য অ্যাপ—যেমন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম—ইতোমধ্যে ভিজ্যুয়াল রিফ্রেশের মধ্য দিয়ে গেছে। নতুন ফেসবুক লোগোও হয়তো সেই ধারাবাহিকতার অংশ।উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো নিজেদের লোগোতে বড় পরিবর্তন আনে ফেসবুক।