রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবৈধ হ্যান্ডসেটের বিষয়ে যে সিদ্ধান্ত নিল সরকার

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:১১ পিএম

অবৈধ হ্যান্ডসেটের বিষয়ে যে সিদ্ধান্ত নিল সরকার

বৈধভাবে মোবাইল ফোন আমদানি উৎসাহিত করতে এবং অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করতে এক যৌথ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি।

বৈঠকটি গতকাল সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে:সময়সীমা: প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

ফোন আনার সুবিধা: যাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ফ্রিতে মোট তিনটি ফোন আনতে পারবেন। বিএমইটি কার্ড না থাকা প্রবাসীরা নিজের ব্যবহারের ফোনের সঙ্গে অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন।সতর্কতা: চোরাচালান এড়াতে ফোন ক্রয়ের বৈধ কাগজ অবশ্যই সঙ্গে রাখতে হবে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে (বর্তমানে প্রায় ৬১ শতাংশ)। এর ফলে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের দাম কমবে। দেশীয় উৎপাদন উৎসাহিত করতে দেশে উৎপাদিত মোবাইলের শুল্ক ও ভ্যাটও কমানো হবে।

স্টক বৈধকরণ: ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ IMEI নম্বর আছে, সেই তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে সেগুলোকে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। তবে ক্লোন ফোন এবং রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে না।মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে NEIR চালু হবে, এবং বৈধ IMEI নম্বরবিহীন হ্যান্ডসেট কেনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধ হবে: ক্লোন মোবাইল, চুরি/ছিনতাই করা ফোন, রিফারবিসড মোবাইল আমদানি এবং পুরোনো ফোনের ডাম্পিং বাংলাদেশে বন্ধ করা হবে।সিম সতর্কতা: সবাইকে নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো সাইবার অপরাধে অন্যের সিম ব্যবহৃত না হয়।বর্তমানে ব্যবহৃত সচল মোবাইল ফোন কোনোভাবেই ১৬ ডিসেম্বরের আগে বন্ধ হবে না বলে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।