মে ১৮, ২০২৬, ০৮:৩৮ পিএম
বিশ্বজুড়ে পোর্টেবল গেমিং প্রিয়দের জন্য বাজারে আসছে বেশ কিছু অত্যাধুনিক হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস। চলতি ২০২৬ সালে শক্তিশালী প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত কুলিং সিস্টেম নিয়ে তৈরি এই কনসোলগুলো পোর্টেবল গেমিংকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর ফলে দূরপাল্লার বাস, ট্রেন কিংবা নিজের বিছানায় শুয়ে অনায়াসে পিসি লেভেলের গেম উপভোগ করা যাবে।
পুরনো দিনের রেট্রো গেম থেকে শুরু করে আধুনিক অ্যানড্রয়েড গেম খেলার জন্য আসছে রেট্রয়েড পকেট ৫।এই কনসোলে সাড়ে পাঁচ ইঞ্চির টাচ স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮৯৫ প্রসেসর, আট জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ অ্যাক্টিভ কুলিং সিস্টেম রয়েছে যার দাম ৪৬,৯১০ রুপি।
উচ্চমানের মোবাইল গেমিংয়ের জন্য বাজারে আসছে আয়ানিও পকেট ২। এতে ছয় ইঞ্চির বর্ডারলেস ডিসপ্লে, এক টেরাবাইট স্টোরেজ, ১৬ জিবি র্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন জি৩এক্স জেন ২ প্রসেসর রয়েছে যার দাম ৯৭,২০৬ রুপি। ক্লাউড স্ট্রিমিংয়ের জন্য তৈরি এএন ওডিন ২ পোর্টাল প্রো ডিভাইসে সাত ইঞ্চির ওলেড টাচ স্ক্রিনের সাথে এক্সবক্স-স্টাইলের কন্ট্রোল রয়েছে যার দাম ৭৯,৭২৩ রুপি।
পিসি গেমের স্বাদ দিতে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আসছে আসুস আরওজি এক্সবক্স অ্যালাই। এতে এএমডির রাইজেন জেড২ এ প্রসেসর, রেডিয়ন গ্রাফিক্স, সেন্সর এবং ৬০ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে যার দাম ৫৯,৯৯০ রুপি।
এছাড়া ম্যাংমি পকেট ম্যাক্স কনসোলে সাত ইঞ্চির ওলেড স্ক্রিন, আরজিবি সমর্থিত ফুল-সাইজ জয়স্টিক এবং ৮০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত করা হয়েছে যার দাম ৬১,৪৩৬ রুপি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন