শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন এনআইডি কার্ড ডাউনলোড করুন সহজেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৪:৩১ পিএম

নতুন এনআইডি কার্ড ডাউনলোড করুন সহজেই

এনআইডি কার্ড ডাউনলোড

জাতীয় পরিচয়পত্র কেবল পরিচয়ের প্রমাণ নয়, এটি পাসপোর্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সিম কেনার মতো প্রয়োজনীয় কাজে অপরিহার্য। নতুন ভোটাররা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পর স্মার্ট কার্ড হাতে পেতে সময় লাগলেও, এখন বাড়িতে বসেই অনলাইনে এর ডিজিটাল কপি ডাউনলোড করা সম্ভব। এই প্রক্রিয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয় তথ্য ও ধাপ অনুসরণ করতে হয়।

মাত্র কয়েক মিনিটে এই ডিজিটাল কপি ডাউনলোড করা যায়।ডাউনলোড প্রক্রিয়ার জন্য প্রয়োজন ভোটার নিবন্ধনের সময় প্রাপ্ত ফরম নম্বর, জন্মতারিখ, নিবন্ধিত মোবাইল নম্বর এবং স্মার্টফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। 

ফরম নম্বরটি এনআইডি ফরম নম্বর হিসেবে উল্লেখ করে জন্মতারিখসহ যথাযথ তথ্য দিলে মোবাইলে একটি ওটিপি বা কোড পাঠানো হবে।এই কোডটি ব্যবহার করে পরিচয় নিশ্চিত করতে হবে।

পরিচয় নিশ্চিত হওয়ার পর ফেস ভেরিফিকেশন বা মুখমণ্ডল যাচাইয়ের প্রয়োজন হয়। এজন্য স্মার্টফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী ফেস স্ক্যান করতে হয়। এই ধাপটি সম্পন্ন হলে ড্যাশবোর্ডে প্রবেশের সুযোগ পাওয়া যাবে। ড্যাশবোর্ড থেকে সহজেই জাতীয় পরিচয়পত্রের পিডিএফ কপিটি ডাউনলোড করা সম্ভব।ডাউনলোড করা কপিটি প্রাথমিক সরকারি কাজে ব্যবহার করা যায়।

তবে স্মার্ট কার্ড পাওয়ার জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হতে পারে। যদি ফেস ভেরিফিকেশন সঠিকভাবে সম্পন্ন না হয়, তবে ডাউনলোড সম্ভব নয়। তাই প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে পূরণ করা বাঞ্ছনীয়।ওয়েবসাইটে লগইন করতে সমস্যা হলে পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।যদি কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়, তবে স্থানীয় নির্বাচন অফিস বা এনআইডি হেল্পলাইন ১০৫ নম্বরে কল করে সহায়তা নেওয়া যাবে। প্রযুক্তির এই সুবিধা কাজে লাগিয়ে এনআইডি সেবা এখন হাতের মুঠোয়।