বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সিম কার্ডের কোণা কাটা থাকে কেন, এর আসল রহস্য কী

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১১:১২ এএম

সিম কার্ডের কোণা কাটা থাকে কেন, এর আসল রহস্য কী

ছবি - সংগৃহীত

মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সিম কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি একটি নির্দিষ্ট নম্বর, যার মাধ্যমে ব্যবহারকারীকে শনাক্ত ও প্রমাণীকরণ করা হয়। বিশ্বের যেকোনো প্রান্তের সিম কার্ডেই একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় — এর একটি কোণা কাটা থাকে।এটি কোনো সাধারণ ডিজাইন নয়, এর পেছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি কারণ।

সিম কার্ডের ইতিহাস শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে। প্রথম দিকে সিম কার্ডগুলো বর্তমান সময়ের ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো বেশ বড় আকারের ছিল। পরবর্তীতে মোবাইল ফোন যত ছোট হওয়া শুরু করে, সিম কার্ডের আকারও তত ছোট করা হয়। প্রথমে মিনি সিম, তারপর মাইক্রো সিম এবং সবশেষ ন্যানো সিমের প্রচলন হয়। আকারে পরিবর্তন এলেও সিম কার্ডের কাটা কোণাটি কখনোই বদলায়নি। ইউরোপীয় টেলিযোগাযোগ মান সংস্থা এটিকে বৈশ্বিক মানদণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাতে বিশ্বজুড়ে একইভাবে সিম ব্যবহার নিশ্চিত করা যায়।

সিম কার্ডের কোণা কাটার প্রধান সুবিধা হলো, এটি ব্যবহারকারীকে ফোনে ভুলভাবে সিম কার্ড প্রবেশ করানো থেকে বিরত রাখে। সিমের সোনালী চিপটি যেন ফোনের সিম স্লটে সঠিক অবস্থানে বসে, তা নিশ্চিত করতে এই কাটা কোণাটি নির্দেশিকা হিসেবে কাজ করে। ভুলভাবে সিম প্রবেশ করালে শুধু সিমই নয়, ফোনের সংবেদনশীল সিম রিডার অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে বিশ্বজুড়ে এই ডিজাইনটি সার্বজনীনভাবে ব্যবহৃত হয়ে আসছে এবং ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও এই মানদণ্ড মেনেই ডিভাইস তৈরি করে।