জুলাই ২৭, ২০২৬, ১১:৪২ এএম
ছোট আকারের ভিডিও বা শর্টসকে আরও দর্শকদের কাছে পৌঁছে দিতে কনটেন্ট নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন সুবিধা যুক্ত করেছে ভিডিও প্রকাশের আন্তর্জাতিক মাধ্যম ইউটিউব। প্ল্যাটফর্মটিতে নতুন এই সুবিধার মাধ্যমে নির্মাতারা মুহূর্তের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে একাধিক থাম্বনেইল তৈরি করতে পারবেন।
এর ফলে ভিডিওর মূল বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে দর্শকদের আকর্ষণ করার মতো সুন্দর কভার ছবি বেছে নেওয়া আরও সহজ হবে।প্রথম ধাপে নির্দিষ্ট কিছু ক্রিয়েটর এই সুবিধা পাচ্ছেন।
একটি বিশ্বস্ত প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনের বরাতে জানা গেছে, প্ল্যাটফর্মটির নিজস্ব স্টুডিও অংশে যুক্ত হওয়া এই কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জামটি প্রাথমিকভাবে অংশীদারিত্ব কর্মসূচির আওতাভুক্ত কনটেন্ট তৈরিকারীদের জন্য উন্মুক্ত হয়েছে।
নতুন এই প্রযুক্তি ভিডিওর ভেতরের বিষয়বস্তু ও উপস্থাপনার ধরন বুঝে একাধিক থাম্বনেইল তৈরি করে দেবে। নির্মাতারা চাইলে নিজেদের পছন্দমতো রঙের রূপ কিংবা নকশাও পরিবর্তন করার সুযোগ পাবেন। এছাড়া কম্পিউটার থেকে সরাসরি ভিডিও আপলোডের ক্ষেত্রে নির্দিষ্ট দৃশ্য বেছে নেওয়ার সুযোগও নিশ্চিত করেছে সংস্থাটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন