রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০৯:৪৪ এএম

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী। দীর্ঘ দুই বছর পর আজ বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মুখোমুখি হচ্ছে গ্রহটি। এই মহাজাগতিক ঘটনায় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে সূর্যের ডিস্ক। এর ফলে নির্ধারিত কিছু এলাকার দিনের আলো মুহূর্তের মধ্যে গাঢ় অন্ধকারে রূপ নেবে।

নাসার তথ্য অনুযায়ী, এই গ্রহণের মূল পথ উত্তর আটলান্টিক পেরিয়ে ইউরোপের দিকে বিস্তৃত হয়েছে।গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া এবং স্পেন ও পর্তুগালের কিছু অংশ থেকে এই বিরল দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ উপভোগ করা সম্ভব হবে। 

স্পেনের উত্তরাঞ্চল ও পর্তুগালের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে পূর্ণগ্রাস দৃশ্য দেখা দেওয়ায় এটি মানুষের মাঝে বাড়তি আকর্ষণের সৃষ্টি করেছে। তবে বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে না।বাংলাদেশ সময় বুধবার রাত নয়টা চৌত্রিশ মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হবে এবং এর স্থায়িত্বকাল হবে প্রায় দুই মিনিট আঠারো সেকেন্ড। এর আগে উত্তর আমেরিকায় সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল দুই হাজার চব্বিশ সালের আট এপ্রিল।