রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

এআই-এর কাছে চাইবেন না যেসব পরামর্শ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ১১:১৫ এএম

এআই-এর কাছে চাইবেন না যেসব পরামর্শ

Ai - ছবি

প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কাজ থেকে শুরু করে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকেই এখন এআই-এর ওপর নির্ভর করছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সব ধরনের বিষয়ে এআই-এর পরামর্শ নেওয়া নিরাপদ বা কার্যকর নয়। এআই কখনোই মানুষের প্রকৃত বিকল্প বা সত্যিকারের বন্ধু হতে পারে না।

বিশেষ করে সংবেদনশীল বিষয়ে এআই-এর ওপর অতিরিক্ত নির্ভরতা বিভ্রান্তিকর হতে পারে।সৌন্দর্য ও পোশাক নিয়ে এআই-এর কাছে মতামত চাওয়া নিরর্থক। বাণিজ্যিক অ্যালগরিদমের কারণে এটি সাধারণত ব্যবহারকারীকে খুশি রাখার চেষ্টা করে, যা বাস্তবসম্মত নয়। 

এছাড়া আবেগ ও ভালোবাসার বিচার করার সক্ষমতা এআই-এর নেই। কৃত্রিম সহানুভূতি দেখাতে পারলেও মানুষের হৃদয় দিয়ে অনুভব করার ক্ষমতা তার নেই। তেমনি নিজের বুদ্ধিমত্তা মাপার জন্য এআই-কে ব্যবহার করাও এক ধরনের ভ্রান্তি মাত্র।আর্থিক পরামর্শের ক্ষেত্রেও এআই-এর ওপর ভরসা করা ঝুঁকির হতে পারে। 

বাস্তবসম্মত হিসাবের বদলে এটি প্রায়ই দার্শনিক উত্তর দিয়ে থাকে, যা আর্থিক সিদ্ধান্তের জন্য উপযুক্ত নয়। বাস্তব জীবনের সামাজিক ও মানবিক সাহায্য, যেমন—জরুরি প্রয়োজনে মানবিক ভুল সংশোধন বা শারীরিক কোনো কাজ করা এআই-এর পক্ষে সম্ভব নয়। এআই-কে জীবনের আশ্রয় ভাবা একটি ডিজিটাল বিভ্রম মাত্র।