রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সব প্লাটফর্মে আসছে গুগলের গ্রেডিয়েন্ট ‍‍`G‍‍` লোগো

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০১:০৮ পিএম

সব প্লাটফর্মে আসছে গুগলের গ্রেডিয়েন্ট ‍‍`G‍‍` লোগো

ছবি - সংগৃহীত

টেক জায়ান্ট গুগল তাদের লোগোতে বড় ধরনের পরিবর্তন আনছে। এখন থেকে তাদের সব প্লাটফর্মে ব্যবহার করা হবে নতুন গ্রেডিয়েন্ট ‘G’ লোগো। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সোমবার গুগল এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রায় দশ বছর পর এটি গুগলের প্রথম বড় লোগো পরিবর্তন।এই নতুন লোগোটি চলতি বছরের মে মাসে অ্যান্ড্রয়েড ও আইওএসের গুগল অ্যাপে প্রথম যুক্ত হয়েছিল।

তবে খুব শিগগিরই এটি গুগলের সব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে টেক জায়ান্ট কর্তৃপক্ষ।আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ডিজাইন আরও বেশি ছড়িয়ে পড়বে। ফলে শিগগিরই জিমেইল, ড্রাইভ, মিট ও ক্যালেন্ডার-এর মতো অন্যান্য অ্যাপেও এই গ্রেডিয়েন্ট লুক দেখা যাবে। শুধু তাই নয়, নতুন 'জি' লোগোর পাশাপাশি গুগল তাদের গুগল হোম লোগোও একই ডিজাইনে হালনাগাদ করেছে।

এই পরিবর্তনকে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি হিসেবে দেখছে।লোগোর রঙে এসেছে বড় পরিবর্তন। এর আগে ২০১৫ সালে গুগল তাদের রঙিন 'জি' লোগোতে লাল, হলুদ, সবুজ ও নীল—এই চারটি রঙকে আলাদা রেখেছিল। কিন্তু এখনকার নতুন লোগোতে চারটি রঙ একসঙ্গে মিশে গেছে এবং লোগোটি আরও উজ্জ্বল হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন ডিজাইনটি গুগলের শক্তিশালী এআই মডেল গ্রেডিয়েন্ট জেমিনাই লোগোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।তবে গুগলের বক্তব্য পরিষ্কার: তাদের এই এআই টুল সংবাদ তৈরি, রিপোর্টিং এবং ফ্যাক্ট-চেকিংয়ের ক্ষেত্রে সাংবাদিকদের অত্যাবশ্যক ভূমিকাকে প্রতিস্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়নি, আর এআইয়ের পক্ষে তা সম্ভবও হবে না।