সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ১২:২৭ পিএম

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ১.০১ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৩৯ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম বেড়ে হয়েছে ৫৯.৫৫ ডলার।

বিশেষজ্ঞরা এই দামের উত্থানের পেছনে কয়েকটি বড় ঘটনা ও ভূ-রাজনৈতিক উত্তেজনাকে দায়ী করছেন:ওপেক প্লাস (OPEC+) এর সিদ্ধান্ত: ওপেক প্লাস সদস্যরা তাদের উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। এতে বাজারে সরবরাহ হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমেছে।

কাস্পিয়ান পাইপলাইন বন্ধ: একটি বড় ড্রোন হামলার পর কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম রপ্তানি বন্ধ করে দিয়েছে। এই পাইপলাইনটি বিশ্বের মোট সরবরাহের প্রায় ১ শতাংশ পরিচালনা করে।

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ’ হিসেবে বিবেচনা করা উচিত বলে ঘোষণা করায় ভবিষ্যতে সামরিক উত্তেজনা বা নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ইউক্রেন যুদ্ধ: ইউক্রেন রাশিয়ার জ্বালানি তেল স্থাপনায় আক্রমণ জোরদার করেছে।

রাশিয়ার ব্ল্যাক সি অঞ্চলের একটি টার্মিনালে ড্রোন হামলায় পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।সব মিলিয়ে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী।