ডিসেম্বর ১৯, ২০২৫, ০১:৪৬ পিএম
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পটি বাংলাদেশ সময় আজ সকাল ৫টা ৩৯ মিনিটে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
গভীরতা কম হওয়ায় কম্পনটি বেশ শক্তিশালী অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তবে ভোরবেলা হঠাৎ কম্পন শুরু হওয়ায় মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্তমানে উপদ্রুত অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
হিন্দুকুশ অঞ্চলটি ভৌগোলিকভাবে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে এই অঞ্চলে বড় ধরণের বেশ কিছু ভূমিকম্প প্রাণহানির কারণ হয়েছিল, যার ফলে আজকের এই কম্পনে স্থানীয়দের মধ্যে বাড়তি উদ্বেগ দেখা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন