রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপাতি বিজয়, সমঝোতা চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক

মে ৮, ২০২৬, ০৬:৩৪ পিএম

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপাতি বিজয়, সমঝোতা চূড়ান্ত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপাতি বিজয়।

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেয়েছেন অভিনেতা ও রাজনীতিক থালাপাতি বিজয়। তাঁর দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) সূত্রে জানা গেছে, কংগ্রেস, ভিসিকে এবং দুই বাম দল সিপিএম ও সিপিআই তাঁকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পাওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার।

টিভিকে সূত্রে খবর, শুক্রবারের মধ্যেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবন থেকে বেরিয়ে টিভিকে, কংগ্রেস এবং বাম দলগুলোর নেতাদের নিয়ে একটি যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাঁর।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন মন্ত্রিসভায় ভিসিকে একটি মন্ত্রিত্ব পেতে যাচ্ছে। এ ছাড়া বামপন্থি দল সিপিআই এবং সিপিএমের জন্য রাখা হচ্ছে দুটি মন্ত্রিত্ব।মন্ত্রণালয় বণ্টন নিয়ে সমঝোতা চূড়ান্ত হয়েছে।

দল তিনটিরই বিধানসভায় দুটি করে আসন রয়েছে। উচ্চপর্যায়ের আলোচনার পর শুক্রবার তারা থালাপাতি বিজয়কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। এর ফলে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।এদিকে ভারতের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বড় পরিবর্তন দেখা গেছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামী শনিবার শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় অনুষ্ঠিত বিজেপির বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নামে সবাই সমর্থন দেন। বৈঠকে সভাপতিত্ব করে অমিত শাহ বলেন, বিজেপি বিধায়ক দলের পক্ষ থেকে পাওয়া সব প্রস্তাবই শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল। ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে একই সময়ে এই রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে এখন দক্ষিণ এশিয়াজুড়ে আলোচনা চলছে।