নভেম্বর ২১, ২০২৬, ০৯:০৯ পিএম
জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) নির্বাচনী এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১৯৯টি সড়ক নির্মাণের জন্য মোট ২৩৬ কোটি ১ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদ রানা প্রধান এ তথ্য জানিয়েছেন।
অনুমোদিত বরাদ্দের মধ্যে পাঁচবিবি উপজেলার ৮৫টি গ্রামীণ সড়কের জন্য ১২০ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, আর এসব সড়কের মোট দৈর্ঘ্য ২০৯ দশমিক ৪১ কিলোমিটার এবং প্রস্থ ৮৪ দশমিক ৩৫ কিলোমিটার।
অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার ১১৪টি গ্রামীণ সড়কের জন্য ১১৫ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সদরের এসব সড়কের মোট দৈর্ঘ্য ২১০ দশমিক ৯৯ কিলোমিটার এবং প্রস্থ ৮৫ দশমিক ৬২ কিলোমিটার।
জয়পুরহাট-১ আসনের উন্নয়নে এসব প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মো. মাসুদ রানা প্রধান, পাশাপাশি এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দনও জানিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন