নভেম্বর ২১, ২০২৬, ০৯:২৬ পিএম
উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী, যার ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ২০ নভেম্বর সন্ধ্যায় উপসাগরের আকাশে ওই যুদ্ধবিমান নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট অভিযান বাতিল করেন এবং পরে কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
তবে উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করার ইরানের দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার ইরান যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি।
সেন্টকম আরও জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদে আছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে তাদের কাছে পূর্ণ হিসাব রয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন