রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আসামে মাঝারি ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৯, ২০২৬, ০৪:৫৭ পিএম

আসামে মাঝারি ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশে

ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাতে ভলকানো ডিসকভারি এই তথ্য নিশ্চিত করেছে।ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। 

উৎপত্তিস্থলটি আসামের বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে বলে জানা গেছে।আসামের এই কম্পনের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে এই কম্পন টের পাওয়ার তথ্য পাওয়া গেছে। উৎপত্তিস্থলটি অগভীর হওয়ায় এর কম্পন আশপাশের এলাকায় তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

ভারতের আনন্দ নগর ও বিলাসিপাড়ায় হালকা কম্পন অনুভূত হয়েছে। এছাড়া গৌরীপুর, ধুবরি, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, চাপার এবং বঙ্গাইগাঁও এলাকাতেও দুর্বল মাত্রার কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। 

তবে উৎপত্তিস্থলের কাছাকাছি কিছু এলাকায় ঘরের আসবাবপত্র নড়ে যাওয়া বা জানালার কাঁচ ভাঙার মতো ছোটখাটো ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ও কেন্দ্রস্থল সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে সংশোধন হতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।