মে ২৪, ২০২৬, ০৪:৫৪ পিএম
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার চার বছরের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ছেড়েছেন। পরবর্তী দায়িত্বে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে যাওয়ার আগে তিনি এক আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। এতে বাংলাদেশ ও এদেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা ও স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি।
তিনি আবারো দেখা হওয়ার আশা প্রকাশ করেছেন।প্রণয় ভার্মা বলেছেন, প্রায় চার বছর ঢাকায় অবস্থানকালে তিনি একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। দায়িত্ব পালন অনেক সময় বন্ধুর মনে হলেও অভিজ্ঞতাটি ছিল সমৃদ্ধ ও ফলপ্রসূ।
তিনি স্ত্রী মনুর সঙ্গে বাংলাদেশে কাটানো সময়টিকে তাদের জীবনের সবচেয়ে প্রিয় পর্যায় হিসেবে অভিহিত করেছেন।সাংস্কৃতিক ঘনিষ্ঠতা ও সহমর্মিতা দুই দেশের সম্পর্ককে অনন্য করেছে।১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্মিলিত আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন,
আবেগের বন্ধনে আবদ্ধ এই সম্পর্ক পারস্পরিক কল্যাণ ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে গঠিত। জলবায়ু পরিবর্তনসহ আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশের সহযোগিতার পরিধি আরও বাড়ানো প্রয়োজন। ভবিষ্যতের নতুন এই কর্মসূচি দুই দেশের সক্ষমতা ও লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন