রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

লেবাননে ইসরাইলের হামলায় দুই বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:২১ পিএম

লেবাননে ইসরাইলের হামলায় দুই বাংলাদেশি আহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চারজন বিদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়া জেলার ওয়াতা আব্বার আল-মাশাল এলাকায় হামলা চালায়।

প্রতিবেদনে বলা হয়েছে, আব্বা ও আল-দুয়াইর শহরের মধ্যবর্তী এলাকায় দুই দফায় এই বিমান হামলা চালানো হয়। এর আগে নাবাতিয়া জেলার জেবচিত ও আরনুন শহরেও বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। আহত চারজনের মধ্যে দুই সিরীয় নাগরিকও রয়েছেন।

হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি লেবাননের জনগণের জন্য সম্মানজনক নয়। 

তিনি আরও বলেন, দখলদারিত্ব অব্যাহত থাকা পর্যন্ত প্রতিরোধ চলবে। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, হিজবুল্লাহ সীমান্ত থেকে যোদ্ধাদের সরিয়ে নিলে যুদ্ধবিরতি সম্ভব হবে। তবে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা সরানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইসরাইল।

তথ্যসূত্র: আল জাজিরা