জুন ১৪, ২০২৬, ০৫:১৫ পিএম
ইরানের বিভিন্ন বন্দর এবং তেল পরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা ভারতের পক্ষ থেকে কোনোভাবে লঙ্ঘন করা হলে তা বরদাশত করা হবে না বলে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল জিজ্ঞাসা ১৩ জুন ২০২৬ তারিখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এক জরুরি ফোনালাপে তিনি এই কড়া বার্তা প্রদান করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই ফোনালাপ এবং হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানে তিনজন ভারতীয় নাবিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে নিয়োজিত মার্কিন সশস্ত্র বাহিনীর সমস্ত নির্দেশনা ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজকে অবিলম্বে মেনে চলতে হবে।
কোনো ধরনের অবৈধ উপায়ে ইরানি তেল পরিবহনের চেষ্টা করা হলে মার্কিন সামরিক বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন। তবে এর আগে গত শুক্রবার ১২ জুন ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনীর প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় লেখেন যে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের মারাত্মক সামরিক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য কিংবা ন্যায্য হতে পারে না।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নতুন দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তলব করেছে ভারত সরকার। অপরদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে চলতি সপ্তাহে তারা আন্তর্জাতিক জলসীমায় গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমটি জলবীর, পালাউয়ের পতাকাবাহী ট্যাংকার এমটি ম্যারিভেক্স এবং এমটি সেত্তেবেলো নামের তিনটি বড় তেলের ট্যাংকারের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি অকার্যকর করে দিয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই জাহাজগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইরানি অপরিশোধিত তেল বিভিন্ন দেশে পরিবহনের চেষ্টা করছিল।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন