সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খামেনির কফিনের পাশে ছোট কফিনটি কার?

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৮:০২ পিএম

খামেনির কফিনের পাশে ছোট কফিনটি কার?

তেহরানের গ্র্যান্ড মসাল্লা মসজিদে আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের পাঁচটি কফিন জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে একটি ছিল শিশুর আকারের।সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানি।

শুক্রবার তেহরানের এই মসজিদে রাখা প্রতিটি কফিনে ইরানের পতাকা শোভা পাচ্ছিল। ছোট কফিনটির সামনে শিশুটির একটি ছবি রাখা ছিল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার তথ্য অনুযায়ী, শিশুটির নাম জাহরা মোহাম্মাদি গোলপায়গানি। 

শুক্রবার ভোর থেকেই মসজিদে বিপুলসংখ্যক মানুষ তাদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় করেন।আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতারাও শোকানুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শোকের এই আবহ এখন পুরো তেহরানজুড়ে।

তথ্যসূত্র: সিএনএন