জুলাই ৩, ২০২৬, ০৯:০৩ পিএম
ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সৌদি আরবের একটি প্রতিনিধি দল।শুক্রবার তেহরানে আয়োজিত এই শোকানুষ্ঠানে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি অংশগ্রহণ করে। দেশটির পক্ষ থেকে প্রতিনিধিদল পাঠানো নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, শেষ পর্যন্ত তারা শ্রদ্ধা নিবেদন করেন।
গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনার জেরে ইরান ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে আঞ্চলিক ভূ-রাজনীতির জটিলতার মধ্যেও খামেনির জানাজায় সৌদির এই অংশগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
ইরানের সাবেক এই নেতার শেষ বিদায়ে সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানের প্রথম দিনে বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে। শনিবার থেকে সাধারণ মানুষের জন্য তার কফিন উন্মুক্ত করা হবে।পারস্পরিক কূটনৈতিক দূরত্বের মাঝেও সৌদির এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন সংকেত দিতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন