সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খামেনির প্রতি শ্রদ্ধা জানাল মধ্যপ্রাচ্যের যেসব দেশ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১১:৩০ পিএম

খামেনির প্রতি শ্রদ্ধা জানাল মধ্যপ্রাচ্যের যেসব দেশ

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ।শুক্রবার তেহরানে আয়োজিত শোকানুষ্ঠানে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। এর পাশাপাশি কাতার, ইরাক, ইয়েমেন, ওমান এবং লেবাননও আনুষ্ঠানিকভাবে খামেনির প্রতি সম্মান জানিয়েছে। 

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে কোনো প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন করেনি বলে জানা গেছে।সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার সময়ে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলার জেরে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। সেই বৈরিতার ইতিহাস থাকলেও, আঞ্চলিক রাজনীতিতে সৌদি প্রতিনিধিদলের এই অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সপ্তাহব্যাপী এই শোকানুষ্ঠানের প্রথম দিনে বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে। আজ শনিবার থেকে সাধারণ মানুষের জন্য কফিন উন্মুক্ত করা হবে।দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক উত্তেজনা কাটিয়ে এই জানাজায় অংশ নেওয়া দেশগুলোর ভূমিকা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।