জুলাই ৪, ২০২৬, ১১:০৪ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন করে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তিনি জানিয়েছেন, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে।ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক চাপে ইরান এই অবস্থান নিয়েছে।
তিনি উল্লেখ করেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র এক সপ্তাহের জন্য সামরিক অভিযান বন্ধ রেখেছিল। ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে সামনে এলো, যখন দুই দেশের কর্মকর্তারা আবারও আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছেন।
এই সম্ভাব্য আলোচনায় আগের সমঝোতা বাস্তবায়ন, দুই দেশের দ্বিপাক্ষিক বিরোধ এবং হরমুজ প্রণালির নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন