রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় উপস্থিত তিন ছেলের পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ১০:১৯ পিএম

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় উপস্থিত তিন ছেলের পরিচয়

প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়েছে। শোকাচ্ছন্ন লাখো মানুষের উপস্থিতিতে বাবার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন খামেনির তিন ছেলে মোস্তফা, মাসুদ ও মেইসাম খামেনি। তবে নিরাপত্তাজনিত কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানাজায় উপস্থিত থাকতে পারেননি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সি.এন.এন খামেনির ছেলেদের পরিচয় প্রকাশ করেছে। ৬৪ বছর বয়সী জ্যেষ্ঠ সন্তান মোস্তফা খামেনি একজন শিয়া ধর্মগুরু, যার রাজনৈতিক সম্পৃক্ততা সীমিত এবং তিনি কোনো সরকারি পদে নেই। 

তবে ধর্মীয় মহলে তার প্রভাব বিদ্যমান। ৫২ বছর বয়সী তৃতীয় সন্তান মাসুদ খামেনি বাবার রচনাবলী সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একটি বিশাল প্রচারযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন।সবার ছোট ৪৮ বছর বয়সী মেইসাম খামেনি জনসমক্ষে কিছুটা কম আসেন। 

তিনিও বাবার রচনাবলী সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন। জানাজায় আরও উপস্থিত ছিলেন মোজতবার শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ-আদেল এবং খামেনির জামাতা মোহাম্মদ মোহাম্মদী গোলপায়েগানি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার জামাতা এবং নাতনিসহ পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারান।