বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৯:৫৬ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা

ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় ক্রেমলিনের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বার্তা পৌঁছে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাতের সময় রুশ রাষ্ট্রদূত প্রেসিডেন্ট পুতিনের পাঠানো অফিশিয়াল অভিনন্দনপত্র হস্তান্তর করেন। উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ঢাকাস্থ রুশ দূতাবাসের পক্ষ থেকেও এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি বন্ধুভাবাপন্ন দেশগুলোর সমর্থন ও কূটনৈতিক সম্প্রীতির প্রকাশ ঘটছে। আগামী দিনে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।