বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
প্রযুক্তি ও ভবিষ্যৎ

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে সভ্যতা সংকটে পড়বে: রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ১২:৪৪ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে সভ্যতা সংকটে পড়বে: রাষ্ট্রপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বে আগামী দিনে বাংলাদেশের অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করবে এআই। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা যেন কোনোভাবেই মানুষকে নিয়ন্ত্রণ না করে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‍‍`এআই বিজনেস সামিট ২০২৬‍‍`-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ব আজ এক মহাবর্তন ও পরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে আছে, যার মূল অনুষঙ্গ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান সৈনিক হিসেবে তরুণ সমাজকে উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেবল খরচ কমানোর হাতিয়ার হিসেবে না দেখে, নতুন পণ্য সৃষ্টি এবং বাজারে নতুন কর্মসংস্থানের মাধ্যম হিসেবে দেখা উচিত।

কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পুরোপুরি পেতে হলে তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে মনে করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি এআই-এর নিরাপদ ব্যবহার এবং এর কার্যকর নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেন। তিনি আরও বলেন, আগামীর বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণে নেপথ্যের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।