বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ধর্মীয় দলের সফরে নারীদের সরানোয় আইফেল টাওয়ার বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:২৮ পিএম

ধর্মীয় দলের সফরে নারীদের সরানোয় আইফেল টাওয়ার বন্ধ

ফ্রান্সের রাজধানী প্যারিসে ঐতিহাসিক স্থাপনা আইফেল টাওয়ার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নারী কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সেখানে কর্মরত কর্মীরা কাজ বন্ধ রেখে এই ধর্মঘট শুরু করেছেন।

সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়। জানা গেছে, গত শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের একটি সংস্থার প্রায় একশ জনের প্রতিনিধি দল এই স্থাপনা পরিদর্শনে যায়। সে সময় দর্শনার্থীদের দাবি অনুযায়ী ওই এলাকায় কর্মরত নারীদের সরিয়ে শুধু পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল।

কর্মী ইউনিয়নের প্রতিনিধি ডায়ান ডেভয়েন জানান, নারী কর্মীদের তাদের কর্মস্থল থেকে সরে যেতে বাধ্য করা হয়েছিল। এতে তারা চরম অপমানিত বোধ করেছেন। এরপরই তারা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার পর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। প্যারিসের এই স্মৃতিসৌধ পরিচালনাকারী প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে, ওই প্রতিনিধি দলটি নারীদের সঙ্গে মেলামেশা সীমিত রেখে সফরটি আয়োজনের অনুরোধ করেছিল।

ভবিষ্যতে যেন কোনো নারী কর্মীর সঙ্গে এমন আচরণ করা না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।

তথ্যসূত্র: রয়টার্স ও এএফপি