রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
মধ্যপ্রাচ্য সংবাদ

ইয়েমেনের তাইজে হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৩:১১ পিএম

ইয়েমেনের তাইজে হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হুথিদের নিয়ন্ত্রণাধীন একটি অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবরুদ্ধ শহর তাইজের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় এই বিমান হামলা চালানো হয়। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হুথিরা।

সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করলেও সৌদি আরবের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী ইয়েমেন ও সৌদি ভূখণ্ডে হুথিদের আক্রমণ পুরোপুরি বন্ধ করতে সক্ষম হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত আট নভেম্বর পর্যন্ত ইয়েমেনের চলমান সংঘাতে হতাহতের সংখ্যা বেড়ে মোট ১১ হাজার ৭৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে দুই হাজার ৯৮ জন নিহত এবং নয় হাজার ৬৫৭ জন আহত হয়েছেন।

তথ্যসূত্র: আলজাজিরা